বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম,
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ থ্রি. রোজঃ শনিবার সকাল ৮.০০ ঘটিকায় সানফ্লাওয়ার একাডেমির
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার
জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব আমিরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক
সম্পাদক (রাজশাহী বিভাগ), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোঃ হযরত আলী বেপারী-সভাপতি, সানফ্লাওয়ার একাডেমি।
অনুষ্ঠানে আপনি সাদরে আমন্ত্রিত।
শুভেচ্ছান্তে
মোঃ শরিফুল ইসলাম
অধ্যক্ষ
সানফ্লাওয়ার একাডেমি
তামাই, বেলকুচি, সিরাজগঞ্জ